গত ২৮.০৪.২০০৯ তারিখে ক্যালকাটা প্রেসক্লাবে প্রখ্যাত সাংবাদিক শ্রী সুকুমার মিত্রের অপরাজেয় নন্দীগ্রাম বইটির উদ্বোধন হয়ে গেল মহা সমারোহে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মহাশ্বেতা দেবী, শিক্ষাবিদ শ্রী সুনন্দ সান্যাল, প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক শ্রী দেবব্রত বন্দোপাধ্যায়, মানবাধিকার কর্মী শ্রী সুজাত ভদ্র, নাট্যকার শ্রী বিভাস চক্রবর্তী, কবি শ্রীমতী জয়া মিত্র, পরিবেশবিদ শ্রী কল্যান রুদ্র, নাগরিক মঞ্চের শ্রী নব দত্ত, দৈনিক স্টেটস্ম্যান পত্রিকা সম্পাদক শ্রী মানস ঘোষ, নন্দীগ্রামের সাংসদ ফিরোজাবিবি ও নানা বিশিষ্ট ব্যক্তিবর্গ। নন্দীগ্রামের ভূমিউচ্ছেদ প্রতিরোধ আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে বেদীতে মাল্যদান এবং এক মিনিটের নিরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠাণ। এরপর একসাথে লেখক সুকুমার মিত্রের সাথে বইটির উদ্বোধন করেন মহাশ্বেতা দেবী এবং আনুষ্ঠানিক ভাবে তা নন্দীগ্রামের শহীদের মা বিধায়ক ফিরোজা বিবির হাতে তুলে দেন। অনুষ্ঠাণের সময় সীমা কম থাকা সত্বেও মঞ্চে থাকা প্রায় প্রত্যেক বিশিষ্ট জনই বইটি সম্পর্কে প্রাসঙ্গিক বক্তৃতা রাখেন।
Ei Muhurte
Friday, May 1, 2009
Thursday, April 30, 2009
Book Release (APARAJEYO NANDIGRAM)
A book named 'Aparajeyo Nandigram' has been released on 28.04.2009 at Calcutta Press Club. On the ceremoney
Thursday, April 16, 2009
মুখবন্ধ নয় খোলা
ঠিক এই মুহুর্তে ঘটে গেল বা যাচ্ছে কতকিছু। কত কথা বলা হয়ে গেল এখনই, আবার কত কথা রয়ে গেল না বলা। কত গান লিখে, গেয়ে সুর দিয়ে চলে গেল কত জনে, বাঁধা হবে বলেও কত সুর আর বাঁধা হলনা , আবার এক্ষুনি কত নবীন অনুসারী অসমাপ্ত এই স্বপ্নভার তুলে নিচ্ছে নিজের কাঁধে। যত দাবি ছড়িয়ে রয়েছে দেওয়ালে দেওয়ালে তার কতটাই বা মানানো গেল এখনো পর্যন্ত, কতইবা রয়েগেল বাকি। কত কবিতার আকাঙ্খা থেকে গেল বই হবে বলে, কত কবিতা সার্থক হল পাঠকের রোমকূপে রোমাঞ্চে, শিত্কারে। আরও কত তুচ্ছাতি তুচ্ছ ঘটনা, দুর্ঘটনা, আশা, নিরাশা, স্বপ্ন, আবেগ, ইচ্ছা, প্রবৃত্তি মিলে মিশে সময়ের ঢেউয়ে বুদবুদের মত রামধনু রঙ নিয়ে ফুটে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে ঠিক এই মুহুর্তেই। এই চালচিত্রের যতটুকু রুপ, রঙ, গন্ধ, বর্ণের, পরশ পাই মননে তা দিয়েই একটা কোলাজ গড়ার এটা একটা যৌথ প্রচেষ্টা।
Subscribe to:
Posts (Atom)